Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোরের মৃত্যু

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোরের মৃত্যু

0
136

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরের মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। রোববর (৪ জুন) সকালে উপজেলার গারোবাজার-কাকরাইদ সড়কের হাজীবাড়ি মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে সাব্বির হোসেন (১৮), একই গ্রামের রমজান আলীর ছেলে হাবিবুর রহমান হাবিব (১৬)। আহত সাদিক (১৮) একই গ্রামের আনিছুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘাটাইল উপজেলার তিন কিশোর সকালে বাড়ি থেকে একটি মোটর সাইকেল নিয়ে মধুপুরের রাবার বাগানে বেড়াতে যায়। ফেরার পথে মহিষমারা ইউনিয়নের হাজীবাড়ি মোড়ে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়। অপর আরোহী গুরুতর আহতাবস্থায় কে দ্রুত উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই কিশোর নিহত ও একজন আহত হয়। নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত কিশোরকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here