Home বিনোদন সব মানুষকে খুশি করা আমার পক্ষে সম্ভব নয়: নুসরাত ফারিয়া

সব মানুষকে খুশি করা আমার পক্ষে সম্ভব নয়: নুসরাত ফারিয়া

0
203

ঢালিউডের প্রথম সারির নায়িকাদের একজন নুসরাত ফারিয়া। পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের মনেও চড়া দামে জায়গা কিনেছেন। ফলে দুই বাংলার আকাশে তিনি সমানভাবে উড়ছেন।

ঢালিউড-টলিউডের সিনেমাতে সমান অনুপাতে অভিনয় করছেন ফারিয়া। তার গ্ল্যামারের সাথে টেক্কা দেওয়ার মতো নায়িকা বাংলা চলচ্চিত্রে কজনইবা আছে! বিশেষ করে ঢালিউডে তিনি সবার থেকে খানকিটা এগিয়ে। শুধু কী তাই? ‘বিউটি উইথ ব্রেইন’ হিসেবে সামদৃত তিনি।

তাই বলে সমালোচিত কম হন না তিনি। মাঝে মাঝেই নেটিজেনরা কটাক্ষের তীর নিক্ষেপ করেন তাকে লক্ষ্য করে। তবে এসব সমালোচনা গায়ে মাখেন না বলে এক সাক্ষাৎকারে জানালেন ফারিয়া।

তিনি বলেন, ‘সবাইকে কি খুশি রাখা সম্ভব? সব মানুষকে খুশি করা আমার পক্ষে সম্ভব নয়। দুই বাংলায় কাজ করছি। আমার যেমন ভক্ত আছে, তেমনি সমালোচকও আছে। সমালোচনাকে আমি গায়ে মাখি না।’

সমসাময়িক অনেকেই ওটিটিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে ফারিয়ার ওটিটিতে আগ্রহ নেই। কারণ হিসেবে তিনি বলেন, ‘বড় পর্দার আশা এখনও পুরোপুরি মেটেনি। আরও অনেক বছর এখানে জমিয়ে কাজ করতে চাই। তাই ওটিটিতে কাজ আপাতত নয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here