ভক্তের কাছ থেকে সরাসরি বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা

সামাজিক মাধ্যমে বরাবরই দারুণ সক্রিয় টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অনুরাগীদের সঙ্গে হামেশাই ভাগ করে নেন মনের কথা। প্রেম, ভালোবাসার ব্যাপারেও বিন্দাস অভিনেত্রী। বৃষ্টি নামলে কবিতার ছন্দে প্রেমিক খোঁজেন বাইকে চড়ে ঘুরে বেড়ানোর জন্য। পথপশুকে ভালোবাসলে কফি ডেটেও যান। তবে এবার সরাসরি বিয়ের প্রস্তাব পেয়ে কিছুটা হতবাক শ্রীলেখা।

সকাল সকাল ফেসবুকে বিয়ের প্রস্তাব পেলেন অভিনেত্রী। মৃণ্ময় চট্টোপাধ্য়ায় নামে এক অনুরাগী স্পষ্টই শ্রীলেখাকে লিখলেন ‘তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না!’

এমন প্রস্তাবে চুপ থাকেননি শ্রীলেখা। অনুরাগীর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে উত্তরও দিয়েছেন তিনি। অন্য ভক্তদেরকেই দায়িত্ব দিয়েছেন পাত্রের খোঁজ নেওয়ার। বিয়ের প্রস্তাব দিলেই হবে, সুবিধার হতে হবে তো! তাই তো শ্রীলেখা লিখলেন, ‘দেখো তোমরা খোঁজখবর নিয়ে, পাত্র সুবিধার কিনা?’

শ্রীলেখার এই পোস্টের নিচে অন্য অনুরাগীরাও নানারকম বুদ্ধি দিয়েছেন অভিনেত্রীকে। কেউ কেউ পাত্রের প্রতি মায়াও দেখিয়েছেন। অনেকে শ্রীলেখাকে বলেছেন, এই বিয়ের একটাই শর্ত, পথপশুদের ভালোবাসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *