Home আলোচিত সুখবর দিলেন ফেরদৌস-পূর্ণিমা

সুখবর দিলেন ফেরদৌস-পূর্ণিমা

0
372

প্রথমবারের মতো সরকারি অনুদানের সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন ফেরদৌস ও পূর্ণিমা। ছটকু আহমেদ পরিচালিত এ সিনেমার নাম ‘আহারে জীবন’। এরইমধ্যে ফেরদৌস ও পূর্ণিমা এই সিনেমার কাজ শেষ করেছেন। তারও আগে প্রায় শেষ করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমার কাজ।

এই জুটির তিনটি সিনেমারই এখন রয়েছে মুক্তির অপেক্ষায়। ‘গাঙচিল’ নির্মিত হয়েছে ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে। অন্যদিকে ‘জ্যাম’ প্রযোজনা করেছে প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলী।

তিনটি সিনেমা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘পূর্ণিমা আমার সবচেয়ে ভালো বন্ধু। আমাদের মধ্যে পারিবারিক সম্পর্ক অটুট। পূর্ণিমার সঙ্গে এর আগেও বেশ কিছু সিনেমাতে কাজ করেছি। সেগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। মুক্তির অপেক্ষায় যে তিনটি সিনেমা রয়েছে প্রত্যেকটি সিনেমারই কিন্তু গল্প এক কথায় অসাধারণ। আশা করা যায় সিনেমাগুলো মুক্তি পেলে দর্শক মুগ্ধ হবেন।’

এদিকে গেলো ঈদে পূর্ণিমা অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’ ও এরইমধ্যে বেশ আলোচনায় এসেছে। এতে অভিনয়ের জন্যও প্রশংসিত হচ্ছেন পূর্ণিমা। এটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here