Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে হত্যার রহস্য উদঘাটন; আটক ৩

টাঙ্গাইলে হত্যার রহস্য উদঘাটন; আটক ৩

0
73

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল পৌরসভার পাড় দিঘুলিয়ায় চাঞ্চল্যকর মাছ ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

শনিবার (২৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে হত্যার রহস্য উদঘাটননের তথ্য জানানো হয়। বাপ্পি হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা।

সূত্র জানায়, গত ২৩ মে রাতে টাঙ্গাইল সদর উপজেলার দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর এক ব্যক্তির লাশের সন্ধান পায় পুলিশ। এলাকাবাসী ও ভিকটিমের পরিবারের শনাক্ত মতে মৃত ব্যক্তির নাম আলী আকবর বাপ্পী (৩৮)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার পাড়দিঘুলিয়া গ্রামের মৃত দেলোয়ার বেপারীর ছেলে। ঘটনাটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ধরে নিয়ে টাঙ্গাইল সদর থানা-পুলিশ লাশটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য ওই মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। এ ঘটনায় বাপ্পীর মা আজিমন বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

মামলার পর পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নির্দেশে থানা-পুলিশ অভিযান শুরু করে। আটক করা হয় তিন আসামিকে। তারা হলেন মো. রাজু আহম্মেদ হাবলু (৩০), খোকন (৩১) ও গুলি (৩০)।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here