মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মÐলীর সদস্য ও মধুমতি ব্যাংকের পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই সানি তার নিজ এলাকার জনগণ ও আ.লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার (২৬ মে) বিকেলে উপজেলার পাকুল্যা জমিদারবাড়ি মাঠে এ অনুষ্ঠান হয়।
মতবিনিময় সভায় জামুর্কী ইউনিয়ন আ.লীগের সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইদুর রহমান খান বাবুল, সদস্য শাহীন আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন তালুকদার, আনাইতারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জামুর্কী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন চৌধুরী সিজার, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পরাগ প্রমুখ বক্তৃতা করেন।
এছাড়া অন্যান্যের মধ্যে, মির্জাপুর পৌর আ.লীগের সভাপতি হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক আলম মিয়া, বানাইল ইউনিয়ন আ.লীগের সভাপতি আনিছুর রহমান হুমায়ন, আজগানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাদগ্রাম ইউনিয়ন আ.লীগের সভাপতি আশরাফুল আলম বাচ্চু, জামুর্কী ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মাকছুদুর রহমান খান ইউসুফজাই রেমন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মিনহাজ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক লেমিনুর রহমান খান ইউসুফজাই রসি, লতিফপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসমত আলী, বানাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম মাখন, সাধারণ সম্পাদক শাহীন আলম, জামুর্কী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, বাঁশতৈল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লুৎফর রহমান কলিন, আজগানা ইউনিয়ন যুবলীগের সভাপতি টুটুল বাদশা, ভাদগ্রাম ইউনিয়ন যুবলীগের আহŸায়ক ছানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, জামুর্কী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম জরিপ।
মতবিনিময় সভায় বক্তব্যকালে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী রাফিউর রহমান খান ইউসুফজাই উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আমার এলাকার মানুষের মতামতের জন্যই আজকের এই মতবিনিময় সভা। আপনারা যদি অনুমতি দেন তাহলেই আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আপনাদের দাবি তুলে ধরবো। এসময় উপস্থিত জনতা হাত তুলে তাকে সমর্থন জানান।
এসএইচ
