একটি শিক্ষা প্রতিষ্ঠানের তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন

মো. ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম দাখিল এসএস‌সি ভোকেশনাল মাদ্রাসাটি তিন ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জন করে।

হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলার ১৬ টি দাখিল মাদ্রাসার মধ্যে সার্বিক দিক বিবেচনা করে পশ্চিম বেজগ্রাম দাখিল এসএস‌সি ভোকেশনাল মাদ্রাসাটিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, ওই মাদ্রাসার সুপার মোঃ আব্দুর রহিমকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং ৮ম শ্রেণীর শিক্ষার্থী মোরসালিন হোসেন শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত করেন উপজেলা শিক্ষা কমিটি।

এছাড়াও উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসাবে দইখাওয়া আদর্শ কলেজ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোফাজ্জল হোসেন এবং কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (উচ্চ বিদ্যালয়) হিসাবে নির্বাচিত হন।

এ বিষয়ে পশ্চিম বেজগ্রাম দাখিল এসএস‌সি ভোকঃ মাদ্রাসার সুপার আব্দুর রহিম বলেন, এবারসহ টানা দুই বার আমার প্রতিষ্ঠান শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে এবং আমি পরপর তিন বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হই। এছাড়াও এবারে আমাদের প্রতিষ্ঠানের ৮ম শ্রেণীর ছাত্র মোরসালিন হোসেন শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

এই কৃতিত্বের পিছনে আমার প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কমিটির অনেক অবদান রয়েছে। আমাদের প্রতিষ্ঠানসহ আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *