ফ্রান্সে যাওয়ার ভিসা পেলেন না জায়েদ-নিপুণ কেউই

বিশ্ব চলচ্চিত্রের তীর্থস্থান বলা হয় কান চলচ্চিত্র উৎসবকে। ৭৬ বছর ধরে ফ্রান্সের কানসৈকতে বসছে এই মহাযজ্ঞ। যেখানে প্রতি বছর গ্রীষ্মের শুরুতে বসে সর্বোচ্চ সিনেমেলা।

এ কান চলচ্চিত্র উৎসবে এফডিসির একটি প্রতিনিধিদলের যাওয়ার কথা। এই প্রতিনিধিদলের সঙ্গে যাওয়ার কথা ছিল অভিনেতা জায়েদ খানের। বিমানের টিকিট পর্যন্ত কাটা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জায়েদ খানের কান-এ যাওয়া হলো না।

শুধু জায়েদ খানই নন, এই দলে ছিলেন অভিনেত্রী নিপুণ আক্তারও। বলা যায়, স্বপ্নভঙ্গই হলো তাদের। ফ্রেন্স দূতাবাস থেকে তাদের ভিসা দেওয়া হয়নি। বিষয়টি জায়েদ খান নিজেই জানিয়েছেন।

এবার ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির পক্ষে কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্মে সময়মতো স্টল বরাদ্দ নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিদলের সুযোগ হলো না তাদের স্টলে যাওয়ার। কেননা এই প্রতিনিধিদল যখন কান শহরে পৌঁছবেন তখন মার্শে দ্যু ফিল্মের পর্দা নামার সময় হয়ে যাবে। হয়তো এ কথা ভেবেই জায়েদ খানসহ বাংলাদেশের প্রতিনিধিদলের পাসপোর্ট ভিসা ছাড়াই ফেরত দেয় ফ্রেন্স দূতাবাস।

দূতাবাস থেকে জানানো হলো, ‘সময়স্বল্পতা’। ফ্রেন্স দূতাবাসে পাসপোর্টই দেরি করা জমা দেওয়া হয়েছিল।

কেন এত দেরি? এর উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, এই প্রতিনিধিদলে ছিল ২০ জনের নাম। সেটা সংক্ষিপ্ত করতে লেগে গেছে অনেকটা সময়। এরপর পাসপোর্ট জমা দেওয়ার পর আজ ভিসা পাওয়ার কথা ছিল। সেভাবেই ফ্লাই এমিরেটসের টিকিটও কাটা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভিসা না পাওয়ায় এবারের কান অধ্যায়ের পরিসমাপ্তি এখানে ঘটাতে হলো।

জানা গেছে, বাংলাদেশ প্রতিনিধিদলের হয়ে কানে আসার কথা ছিল বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, দুই কর্মকর্তা এ কে এম আমিনুল করিম খান (সহকারী পরিচালক নিরাপত্তা ও প্রশাসন), রফিকুল ইসলাম (ল্যাব চিফ, অতিরিক্ত পরিচালক বিক্রয়), চিত্রনায়ক জায়েদ খান, অভিনেত্রী নিপুণ আক্তার ও নির্মাতা মুশফিকুর রহমান গুলজারের। কিন্তু কানসৈকতের হাওয়া আপাতত আর গায়ে লাগলো না কারও!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *