প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল

কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলী, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ অন্যন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার (২২ মে) বিকালে উপজেলার সফিপুর দলীয় কার্যালয় থেকে ঢাকা টাঙ্গাইল রোডে বিক্ষোভ মিছিল বের হয়।

বিক্ষোভ মিছিলটি সফিপুর -ঢাকা-টাংঙ্গাল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্য়্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক এমপি। জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সিকদার মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মুরাদ কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক রফিকুল ইসলাম তুষার, জেলা শ্রমিকের সাধারন সম্পাদক মফিজুর রহমান লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল সরকার, পৌর যুবলীগের সভাপতি আতাউর রহমান জয়সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *