Home আলোচিত টাকার বিনিময়ে এক মেয়ে আমার সঙ্গে সময় কাটাতে চান: জায়েদ খান

টাকার বিনিময়ে এক মেয়ে আমার সঙ্গে সময় কাটাতে চান: জায়েদ খান

0
149

জায়েদ খান মানেই আলোচনা। অভিনয় দিয়ে যতটা, এর চেয়ে তার ব্যক্তিজীবন নিয়ে কথা হয় বরং বেশিই। এ তারকা প্রায়ই বিভিন্ন সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলে থাকেন, তার অনেক নারী ভক্ত। সেসব ভক্তরা অনেক ভালোবাসেন তাকে। এছাড়া নারীদের কাছ থেকে যত প্রেম নিবেদন পেয়েছেন—তা অবিশ্বাস্য।

এবার এ নায়ক জানালেন, তার সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য মোটা অংকের টাকা দেয়ার প্রস্তাব দিয়েছিলেন এক তরুণী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেন জায়েদ খান।

শিল্পী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদকের ভাষ্যমতে, একটা মেয়ের এমনও প্রস্তাব পেয়েছি যে, আপনি একটি সিনেমায় কত টাকা নেন? আমি বলেছি, এই টাকা নেই। তা একটি সিনেমা করতে কতদিন লাগে? বলেছি এতদিন লাগে। এরপর বলে, পাঁচটি সিনেমায় যে টাকা লাগে সেটি আপনাকে দিয়ে দেব আমি—বিনিময়ে আপনার সঙ্গে সময় কাটাতে চাই আমি।

জায়েদ খান বলেন, মনে মনে হাসছি আমি। বললাম, সেটা তো আর ভালোবাসা হলো না। সে বলে, আপনি অনেক ব্যস্ত। আপনার সময়কে কিনে নিতাম, আপনাকে ভালোবেসে।

এরকম আরও অনেক ঘটনা রয়েছে বলেও জানান ‘অন্তর জ্বালা’ সিনেমার নায়ক। আর এসব ছোট ছোট ঘটনা বেশ উপভোগ করেন তিনি।

তার দাবি, জীবনে এমন অনেক কিছু আছে। এসব বিষয় এনজয় করি। কিন্তু এটা সত্য যে, আমি কখনো এসবের সুযোগ নেই না। কোনো মেয়েকে মিথ্যা প্রলোভন দেখাই না। কোনো মানুষের মন নিয়ে মিথ্যা তথ্য দেই না। শুধু কথাগুলো তারা বলে আর আমি এনজয় করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here