হাসপাতালে কেমন আছেন পরীমণি

গেল সপ্তাহেই ছেলে রাজ্যকে নিয়ে নিজের একটি সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই জ্বরে আক্রান্ত হওয়ার খবর জানান তিনি।

শুরুতে ভেবেছিলেন, এমনিতেই সেরে যাবে। কিন্তু না, তা হয়নি। জ্বরের মাত্রা বাড়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে।

পরীমনি জানালেন, ১০৩ ডিগ্রি জ্বর। শরীর ক্রমেই খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হন। এখনো হাসপাতালে আছেন। সঙ্গে আছে তাঁর ১০ মাস বয়সী সন্তান রাজ্যও।

গতকাল মঙ্গলবার সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন পরীমনি। তিনি লিখেছেন, ‘গতকাল ৮ ঘণ্টার মাথায় রাজ্যের কান্নার জন্যে আমার ক্যানুলা খুলে দেওয়া হয়। আজকে বাটারফ্লাই দিয়ে আমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়।

সেখানে এই ছোট্ট একটা ব্যান্ডেজও সে রাখতে দেবে না। সকালে চিকিৎসক রুমে ঢোকার সাথে সাথে রাজ্য আমার গলা শক্ত করে জড়িয়ে ধরে। থার্মোমিটার পর্যন্ত ওর সামনে বের করতে পারে না কেউ। আর কী লিখব! গলাটা ধরে এল কান্নায়।’

হাসপাতালে থাকা পরীমনি তাঁর ফেসবুক পোস্টে এ–ও লিখেছেন, ‘মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *