হাসপাতালে ভর্তি নায়িকা পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার (১৩ মে) এক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে লেখেন, ‘জ্বর ১০৩’।

পরবর্তীতে সোমবার (১৫ মে) রাত ৩টার দিকে আবারও বেশ কয়েকটি ছবিসহ পোস্ট দেন। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি মাদার্স ডে, মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর’।

সূত্র থেকে জানা যায়, তিনি বেশ কয়েক দিন জ্বরে আক্রান্ত। বাসায় থাকলেও পরে জ্বর বৃদ্ধি পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *