Home আলোচিত সংসার করতে চাওয়াটাই আমার কাল হলো: বুবলী

সংসার করতে চাওয়াটাই আমার কাল হলো: বুবলী

0
214

শাকিব খান ও বুবলী সম্পর্কের সমীকরণ দিন দিন জটিল রূপ ধারণ করছে। সংবাদ মাধ্যমে একে অপরকে নিয়ে নানা ধরনের মন্তব্য নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।

গত ১০ মে এক সাক্ষাৎকারে শাকিব খান বলেন, বুবলীর সঙ্গে আমি আর কোনো ছবিতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। আমি আর কোনো দিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।

তার এমন মন্তব্যের জেরে চিত্রনায়িকা বুবলী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে বলেন, শাকিব খানের সঙ্গে তার ডিভোর্স হয়নি। সন্তান বীরের দিকে তাকিয়ে শাকিব খানকে নিয়ে কিছু বলতে চান না তবে ছেলের সম্মানের জন্য মা হয়ে কথা বলতে হলে তিনি বলবেন।

পাল্টা জবাবে গতকাল শাকিব খান বলেন, আমি তাকে (বুবলী) বলব সে যেন এই নতুন স্ট্যাটাসের নাটক বন্ধ করে। সে বলেছে আমার বিরুদ্ধে সে নাকি মুখ খুলবে, আমি তাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, সে যেন মুখ খুলে। আমি তো সন্তানের স্বার্থে মুখ বন্ধ করে তার দেওয়া সব মানসিক যন্ত্রণা সহ্য করে আসছি। বেশি বাড়াবাড়ি করলে আর মুখ বুঝে থাকব না। সে ও তার পরিবার আমার ওপর যা ঘটিয়েছে সব খুলে বলতে সে যেন আমাকে বাধ্য না করে। আমি আবারও তাকে বলছি সন্তানের ভালোর দিকে তাকিয়ে সে যেন এসব নোংরামি বন্ধ করে।

তিনি আরও বলেন, আমার জীবদ্দশায় আমি তার (বুবলীর) ছায়াও আর দেখতে চাই না। আমার ধারেকাছে আসা এবং আমার বাসায় প্রবেশের কোনো অধিকার তার নেই। তার আর কোনো নাটক আমি দেখতে চাই না।

শাকিব খানের এমন মন্তব্যের জেরে ফের মুখ খুললেন নায়িকা বুবলী। সম্পর্ক এখনো রয়েছে। এই প্রমাণ আপনাকেই দিতে বলেছেন শাকিব। কী বলবেন? প্রশ্নের জবাবে এই নায়িকা বলেন,বিষয়টা নিয়ে কথা বলতেই আমার রুচিতে বাধছে। দেখুন, একটা সম্পর্ক-বিয়ে-সন্তান এগুলো খুব পবিত্র একটি জিনিস। এটাকে যে নোংরাভাবে প্রতিষ্ঠিত করতে চায় তাঁকে নিয়ে আমার সত্যি বারবার কথা বলার আগ্রহ নেই।

তিনি সুন্দর করে সংসার করতে চেয়েছেন উল্লেখ্য করে আরও বলেন, একজন মেয়ে হিসেবে বিয়ের পর সবসময় আমি চেয়েছি সুন্দরভাবে সংসার করতে, যেটা আপনারা অনেকবার দেখেছেন। আর এই সংসার করতে চাওয়াটাই আমার কাল হলো।

শাকিব খানকে সঙ্গে ডিভোর্স নিয়ে তিনি বলেন, এ ছাড়া কোনো স্বামী-স্ত্রী যদি আলাদা হয়ে যায় তাহলে তাঁরা হয় সেপারেটেড না হলে ডিভোর্সড। আমি সেটাই বলেছি যে, ডিভোর্স হলে তো ডিভোর্স লেটার থাকবে। আমি তা পাইনি। তার মানে আমাদের সম্পর্কটা আসলে এখন কোথায় দাঁড়িয়ে আছে আপনারাই বলুন। আমি কী এখন এটাকে- সেপারেটেড নাকি ডিভোর্সড বলব?

উল্লেখ্য, সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান। পারিবারিক সূত্র জানিয়েছে, ২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। ৯ মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন। ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর সন্তান বীরের খবর প্রকাশ করেন। একই বছর ৩ অক্টোবর শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here