নাগরপুরে তৃনমূল আ.লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল নাগরপুরের মামুদনগর ইউনিয়নে তৃনমুল আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) সংসদীয় আসনে নৌকা মনোনয়ন প্রত্যাশী মো. জাকিরুল ইসলাম উইলিয়াম।

১২ই মে (শুক্রবার) বিকালে মামুদনগর ইউনিয়ন পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মামুদনগর ইউপি চেয়ারম্যান মো. জজ কামাল এর সভাপতিত্বে ও মামুদনগর ইউনিয়ন আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) সংসদীয় আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী মো. জাকিরুল ইসলাম উইলিয়াম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বি. এম. এম জহিরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক দেলদার আহমেদ সুভন।

এসময় আরো উপস্থিত ছিলেন মামুদনগর ইউনিয়নের ও ওয়ার্ড হতে আগত আ.লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ ও শ্রমিক লীগের বিভিন্ন নেতাকর্মীরা।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *