Home শিক্ষাঙ্গন হাল্ট প্রাইজ কুবি দলে যুক্ত হলো ১৩ জন এনভয়

হাল্ট প্রাইজ কুবি দলে যুক্ত হলো ১৩ জন এনভয়

0
101

রফিক উদ্দিন, কুবি প্রতিনিধি: হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস রাউন্ড সফলভাবে পরিচালনার উদ্দেশ্যে ১৩ সদস্য একটি ক্যাম্পাস এনভয় টিম গঠন করা হয়েছে। ক্যাম্পাসের প্রতিটি ডিপার্টমেন্টে হাল্ট প্রাইজকে পৌছিয়ে দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

 

হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২৩ নভেম্বর(সোমবার) এক বিজ্ঞপ্তিতে জানায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগ থেকে আগ্রহ ও যোগ্যতার ভিত্তিতে সর্বমোট ১৩ জনকে এনভয় নির্বাচন করা হয়েছে। ক্যাম্পাস এনভয় পরিচিত তালিকা ইতোমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে দেয়া হয়েছে।

 

নির্বাচিত ১৩ সদস্যের এই দলে রয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আহসানুল আনাম, নৃবিজ্ঞান বিভাগের হুমায়রা সুলতানা, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মাহমুদুল হাসান, ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগের নাবিলা বিনতে প্রিমা, প্রত্নতত্ব বিভাগের মোফাজ্জেল হোসাইন,পরিসংখ্যান বিভাগের ফাহমিদা বেগম, লোক প্রশাসন বিভাগের মো. আবু তাহের, মার্কেটিং বিভাগের এ.এস.এম ইউসুফ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চৈতি চাকমা, আইসিটি বিভাগের কে.এম তৌসিফ, অর্থনীতি বিভাগের আল-আমিন, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. মাসুম বিল্লাহ, ইংরেজি বিভাগের তাসফিক আব্দুল্লাহ।

 

ক্যাম্পাস এনভয়দের এই বিশেষ টিম গঠন নিয়ে হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ডিরেক্টর মো: জহির রায়হান বলেন, ‘করোনার জন্য এবারের হাল্ট প্রাইজের আয়োজন ভিন্নভাবে হচ্ছে। অনলাইন ভিত্তিক হওয়ার কারণে প্রতিটি বিভাগে গিয়ে হাল্ট প্রাইজ সম্পর্কে বলার কিংবা প্রচারণা করার সুযোগ নেই; তাই বিভিন্ন বিভাগে একজন করে হাল্টের বিশেষ দূত নিয়োগ দেয়া হয়েছে। তারা তাদের বিভাগে হাল্ট প্রাইজের হয়ে প্রতিনিধিত্ব করবে।’

 

উল্লেখ্য, ২০২০-২১ বছরের হাল্ট প্রাইজের চ্যালেন্জ ‘Food for good’। যেখানে প্রতিযোগীদের খাদ্য সংকট নিরূপন এবং স্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের ভিত্তিতে ব্যবসায়িক কাঠামো তৈরি করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here