Home আলোচিত বিয়ের খবরের এক সপ্তাহ পর জানা গেল বাবা হচ্ছেন নায়ক রোশান

বিয়ের খবরের এক সপ্তাহ পর জানা গেল বাবা হচ্ছেন নায়ক রোশান

0
142

করোনাকালে অর্থাৎ আড়াই বছর আগে গোপনে বিয়ে করেছিলেন চিত্রনায়ক রোশান। গত শনিবার তিনি বিয়ের খবর প্রকাশ্যে আনেন। এবার জানা গেল ঢালিউডের নায়ক রোশানের স্ত্রী এশা অন্তঃসত্ত্বা। আর নায়ক রোশান বাবা হতে চলেছেন।

২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন রক্ত, বেপরোয়া, পাপ ছবির নায়ক রোশান। বিয়ের ব্যাপারটি এত দিন গোপন রাখার কারণ হিসেবে তিনি জানান, পাবলিকলি জানাইনি কারণ তার শ্বশুরবাড়িতে সবাই সঠিকভাবে বিয়ের বিষয়টি জানতেন না।

এদিকে, রোশানের বাবা হওয়ার খবরটি তার ঘনিষ্ঠজনেরাও নিশ্চিত করেছেন। তারা জানান, রোশানের স্ত্রী তাহসিনা এশা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের আগে তাই বিয়ের খবরটি তারা সবার সামনে আনতে চেয়েছেন।

জানা গেছে, দুই পরিবারের সবাই এখন রোশান ও এশার অনাগত সন্তানের অপেক্ষায় আছেন। অবশ্য রোশান বাবা হওয়ার পরই কথাটা সবাইকে জানাতে চান। তিনি চান, সন্তান আগে নিরাপদে পৃথিবীতে আসুক, তারপর ভক্তদের জানাবেন।

উল্লেখ্য, বিয়ের খবর প্রকাশ্যে আনার একদিন পরই কক্সবাজারে উড়াল দেন রোশান। নতুন ছবি ‘এক্সকিউজ মি’-এর শুটিংয়ের জন্য তার কক্সবাজার যাওয়া। ছবিটি পরিচালনা করছেন রায়হান খান। এই ছবিতে রোশানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনয়শিল্পী ভাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here