Home দেশের খবর ঢাকা মির্জাপুরে কৃষকের হাতে হারভেস্টার মেশিনের চাবি তুলে দিলেন এমপি শুভ

মির্জাপুরে কৃষকের হাতে হারভেস্টার মেশিনের চাবি তুলে দিলেন এমপি শুভ

0
93

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষি স¤প্রসারণ দপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে এক কৃষককে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (ধান কাটার আধুনিক যন্ত্র) বিতরণ করা হয়েছে।

গত সোমবার (৮মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকের হাতে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি খান আহমেদ শুভ। ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই কৃষক হলেন, উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের ইয়ার হোসেন।

মেশিন বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান ও সরকারি কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মূল্য ৩৯ লাখ টাকা। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ শতাংশ ভর্তুকিতে এ মেশিনটি বিতরণ করা হয়েছে। যেখানে ওই কৃষক ভর্তুকি পাবে ১৫ লাখ ৭৫ হাজার টাকা।

প্রসঙ্গত, কম্বাইন্ড হারভেস্টার মেশিনের আমদানি ব্যয় বাড়লেও সরকার নির্ধারিত ভর্তুকির অংশ বাড়েনি। ফলে ভর্তুকি ৫০ শতাংশের একটু কম হয়।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here