Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে বাবার কাছ থেকে মেয়েকে অপহরণের চেষ্টা

ভূঞাপুরে বাবার কাছ থেকে মেয়েকে অপহরণের চেষ্টা

0
127

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বাবার কাছ থেকে মেয়ে অপহরণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছে।

মঙ্গলবার (০৯ মে) দুপুরে উপজেলার কাগমারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই পরীক্ষার্থী বাবা ও মাকে গুরুতর আহত অবস্থায় ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মেয়েটির বাবা জানান, ভূঞাপুর থেকে এসএসসি পরীক্ষা শেষে মা ও বাবার সঙ্গে অটোরিকশা যোগে ঘাটাইল উপজেলার সিংগুরিয়া গ্রামে নিজ বাড়িতে ফিরছিল। ভূঞাপুর—এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের কাগমারিপাড়া নামক স্থানে পৌঁছালে ভূঞাপুর উপজেলার কাগমারিপাড়া গ্রামের শফিকুল ইসলাম ভুট্টোর ছেলে শাকিল সরকার (১৮) তার বাবা ও চাচা সাজ্জাদসহ কয়েকজন তাদের পথরোধ করে। অটোরিকশা থামালে অতর্কিতভাবে ওই পরীক্ষার্থীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে অটোরিকশাতে থাকা যাত্রীদের সাথে সংঘর্ষ বাধে। এতে আহত হয় পরীক্ষার্থীর বাবা ও মা। পরে ৯৯৯ নম্বরে কল দিলে ভূঞাপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে। পরীক্ষার্থীর অভিযোগ তার কাছে থাকা প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ছিনিযে নিয়ে যায়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমি অবহিত নই, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here