মির্জাপুরে তিন যৌনকর্মীসহ ১ খদ্দের আটক

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বাসা বাড়িতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিন যৌকর্মীসহ এক খদ্দেরকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৬ মে) সকালে পৌরসদরের সারফুল ইসলাম রাসেলের বাসা থেকে তাদের আটক করা হয়।

আকটকৃতরা হলেন, উপজেলার বড়দাম গ্রামের কালিপদ সরকারের ছেলে কমল সরকার (৩৯), বাইমহাটি গ্রামের মৃত কামাল দেওয়ানের স্ত্রী মুন্নী রেনু (৪০), পাকুল্যা গ্রামের রাসেল মিয়ার স্ত্রী লাকী (২৯), বাসাইল উজেলার ভবেশ চন্দ্র রাজবংশরি স্ত্রী লিপি রানী (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ তারা এই অপকর্ম করে আসছিলেন। পাশাপাশি অর্থ-সম্পদের মালিকদেরও টার্গেট করে তাদের সাথে সখ্যতা গড়ে ব্ল্যাকমেইলও করতেন এই চক্র; এমনটিই প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে এসব কর্মকাণ্ডের সাথে বিশাল একটি জনগোষ্ঠী ও স্থানীয় প্রভাবশালী মহলও সম্পৃক্ত থাকতে পারে। যাদের নেতৃত্বেই চলে এসব অবৈধ রমরমা দেহ ব্যবসা।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ্ মাসুদ করিম বলেন, তারা দীর্ঘদিন ধরে এ অনৈতিক কাজে লিপ্ত ছিল। গোপন সংবাদ পেয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার দুপুরে টাঙ্গাইল কোর্টে পাঠানো হয়েছে। এবং এ কাজে আরও জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *