সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রংপুরের বদরগঞ্জের ১০নং ঘুন্টি এলাকায় ট্রেনে কাটা পড়ে জুয়েল রানা নামে এক দশম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১১ টার সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনে কাটা পরে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম। নিহত জুয়েল লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি বানিয়া পাড়া গ্রামের ময়নাল হকের ছেলে।
রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম জানান, আমরা বদরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এদিকে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ট্রেনে কাটা পরে যুবকের মৃত্যুর খবর পেয়ে রেলওয়ে পুলিশকে অবহিত করি। তবে কিভাবে ট্রেনে কাটা পড়ল সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এসএইচ
