Home দেশের খবর রিসোর্টে অনৈতিক কাজ: ১ তরুণী ও ৫ যুবক আটক

রিসোর্টে অনৈতিক কাজ: ১ তরুণী ও ৫ যুবক আটক

0
136

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি- মেীলভীবাজারের শ্রীমঙ্গল উত্তরসুর এলাকার পর্যটন বিলাস নামক রিসোর্টে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে ১ তরুণী ও ৫ যুবককে আটক করেছে পুলিশ।

 

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার উত্তরসুর এলাকায় অবস্থিত জনৈক লুৎফর মিয়ার পর্যটন নিবাস থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলো- শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকার আব্দুল হামিদ মিয়ার ছেলে জমেল মিয়া (১৯), কালাপুর ইউপি’র ছকিল মিয়ার ছেলে মিনহাজ মিয়া (১৭), লইয়ারকুল এলাকার আব্দুল হাসিম মিয়ার ছেলে ছামাদ মিয়া (২৮), মৌলভীবাজারের উত্তর কলিমাবাদ এলাকার ওয়ারিছ মিয়ার ছেলে মোস্তফা মিয়া (২১), বিরাইমাবাদ এলাকার আবু সাঈদের ছেলে সাইফুল ইসলাম (২২), হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং এলাকার খেলু মিয়ার মেয়ে মাহিয়া মাহি (২২)।

 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে এবং আটককৃতদের বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here