মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল কিশোরীর

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীল সুবর্ণচরে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরীরর মৃত্যু হয়েছে।

নিহত নাছনীন সুলতানা জিতু (১৩) উপজেলার ১নং চর জব্বর ইউনিয়নের পশ্চিম জাহাজমারা গ্রামের বেলাল হোসেনের মেয়ে। গতকাল মঙ্গলবার (০২ মে) বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম জাহাজমারা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে বসত ঘরের নিজ শয়নকক্ষে জিতু মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) আবদুল ওয়ালেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

এআই 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *