Home প্রধান খবর ডিবি পুলিশের শরণাপন্ন হলেন হিরো আলম

ডিবি পুলিশের শরণাপন্ন হলেন হিরো আলম

0
183

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলমের (হিরো আলম) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ ৯টি অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। এই ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গেছেন হিরো আলম।

মঙ্গলবার (২ মে) দুপুর সোয়া ২টার দিকে হিরো আলম ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।

ডিবি কার্যালয়ে প্রবেশের আগে গণমাধ্যমকে হিরো আলম বলেন, আমার ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ ব্যাপারে ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আজ দুপুরে আসতে বলেছেন। হ্যাকারের সন্ধান পেয়েছি। তার বিরুদ্ধে মামলা করবো।

এর আগে, গেল ১ এপ্রিল ডিবি কার্যালয়ে গিয়ে হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন হিরো আলম। সেসময় তিনি জানান, ব্যক্তিগত কাজে ডিবি অফিসে গিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউব প্ল্যাটফর্মে তাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ও নানা বিষয় নিয়ে কথা বলেন হিরো আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here