মেয়েদের শরীর অত্যন্ত মূল্যবান, যতটা সম্ভব তা ঢেকে রাখা ভালো: সালমান খান

নারীদের শরীর নিয়ে এবার মন্তব্য করলেন বলিউড অভিনেতা সালমান খান। ‘আপ কি আদালতে’ অনুষ্ঠানে সালমান খান বলেন, মেয়েদের শরীর অত্যন্ত মূল্যবান। তাই তা যতোটা পারা যায় তা ঢেকে রাখাই ভালো। খবর জি নিউজের।

‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবিতে সালমানের কো স্টার পলক তিওয়ারির মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে সালমান বলেন, একটা ভালো ছবি বানালে পরিবারের সবাই তা দেখতে যায়। আমার মনে হয় নারীদের শরীর অত্যন্ত মূল্যবান। তাই আমার মনে হয় নারীদের শরীর যতোটা ঢাকা থাকবে ততোটাই ভালো। এ নিয়ে আমার কোনো দ্বিচারিতা নেই।

এই নিয়ম শুধু নারীদের জন্য কিনা এমন প্রশ্নের জবাবে সালমান খান বলেন, আসলে সমস্যাটা নারীদের নিয়ে নয়। পুরুষদের। যেভাবে একজন পুরুষ আপনার বোন, মেয়ে, স্ত্রীর দিকে তাকিয়ে থাকে তা আমার ভালো লাগে না।

নিজের মন্তব্যের সমর্থনে সালমান ভাইজান আরও বলেন, সবাই জানে আমরা কখনো কখনো নিজেদের সংযম হারিয়ে ফেলি। তাই আমরা যখন কোনো ছবির শ্যুটিং করি তখন খেয়াল করা উচিত আমরা যেনো সংযম হারিয়ে না ফেলি।

উল্লেখ্য, সিদ্ধার্থ খান্নাকে দেওয়া এক সাক্ষাতকারে সম্প্রতি পলক তিওয়ারি বলেন, সালমান স্যারের সঙ্গে একটি অ্যাড ফিল্ম্ করেছিলাম। অনেকেই এটা জানেন না। সালমান স্যারের একটা নিয়ম ছিল যে কোনও মহিলা তাঁর সেটে থাকবে তাদের নেকলাইন যেন উঁচু থাকে। সব মেয়েরাই তাদের শরীর ঠিকঠাক ঢেকে রাখবে। আমার ক্ষেত্রে আমি এটাই করেছিলাম। বড়দের সামনে ঠিকমতো ড্রেস করে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *