সিলেট সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মেয়র আরিফ

আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র বিএনপির কার্যনির্বাহী পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী। তবে আনুষ্ঠানিক ঘোষণা আগামী ২০ মে রেজিস্টারি মাঠে নগরবাসীর সামনেই দিতে চান তিনি।

সোমবার দুপুরে জাতীয় মে দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর শ্রমিক দলের র‌্যালি পূর্ববর্তী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

মেয়র আরিফ বলেন, সারাদেশে অধিকার আদায়ের জন্য নির্বাচনে যাচ্ছে না বিএনপি। তবে সিলেটের বাস্তবতায় কেন নির্বাচনে যাবে সে বিষয়টি আগামী ২০ মে নগরীর রেজিস্টারি মাঠে জনসভা করে নগর বাসীর কাছে স্পষ্ট করবেন তিনি।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম প্রত্যাহার হলেও সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার করে প্রহসনের নির্বাচন করতে চায় কমিশন। এ সময় তিনি সিটি নির্বাচনে ইভিএম বাতিলের দাবি জানান। অন্যথায় জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু হলে দায় দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আরিফুল হক অভিযোগ করেন সিটি নির্বচনকে সামনে রেখে প্রশাসনে রদ বদল করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *