Home বিনোদন লাখো তরুণীর হৃদয় ভেঙে ঢাকা ছাড়লেন জায়েদ খান!

লাখো তরুণীর হৃদয় ভেঙে ঢাকা ছাড়লেন জায়েদ খান!

0
371
ফাইল ফটো

জায়েদ খান মানেই আলোচনা, ভক্তদের জন্য বিনোদনের খোরাক। কখনও নির্বাচন নিয়ে, কখনও বা সিনেমার শুটিংয়ে গিয়ে; আবার কখনও তিনি দর্শক মাতাচ্ছেন কণ্ঠে সুর তুলে। এভাবেই তাকে দেখে অভ্যস্ত তার ভক্তরা।

এরমধ্যে এবারের ঈদে চিত্রনায়ক জায়েদ খানের একটি ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়, যা নিয়ে গেল কয়েক দিন থেকেই বেশ আলোচনা-সমালোচনায় ভাসছেন তিনি।

তবে এরই মধ্যে নতুন করে ফের আলোচনার জন্ম দিতে যাচ্ছেন তিনি। হঠাৎ করেই ভারতের মুম্বাইয়ের উদ্দেশে উড়াল দিয়েছেন এই অভিনেতা।

মুম্বাইয়ে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ওয়েটিং ফর ফ্লাইট। ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন তার ছবির মন্তব্যের ঘরে। অনেকেই শুভকামনা জানাচ্ছেন।

আবার কেউ কেউ লিখেছেন, লাখো তরুণীর হৃদয় ভেঙে ঢাকা ছাড়লেন জায়েদ খান! এ রকম অসংখ্য মন্তব্য পড়েছে তার ওই ছবিটিতে।

রোববার (৩০ এপ্রিল) জায়েদ খান মুম্বাই যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিশেষ একটি কাজে তিনি ভারতে যাচ্ছেন। এই সফরটি তার দর্শকের জন্য সারপ্রাইজ হিসেবে থাকছে।

নতুন সিনেমার কাজে ভারত যাচ্ছেন কি না–এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সুযোগ এলে অনেকেই অনেক কিছু করতে পারেন। হয়তো আমার ক্ষেত্রেও এমন সুযোগ আসছে বা আসবে। তবে এই সফরটি একেবারেই সিক্রেট রাখছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here