Home আলোচিত যতটা আশা করেছি তার চেয়ে বেশি সাড়া পাচ্ছি: পূজা চেরি

যতটা আশা করেছি তার চেয়ে বেশি সাড়া পাচ্ছি: পূজা চেরি

0
197

অভিনেত্রী পূজা চেরি। ঈদে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘জ্বীন’। এই সিনেমার মাধ্যমে প্রথমবার কোনো ভৌতিক গল্পে অভিনয় করেছেন তিনি। নাদের চৌধুরী পরিচালিত এ সিনেমাটি মাল্টিপ্লেক্সে বেশ সাড়া ফেলেছে। ঈদের দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির আরও শো বেড়েছে।

পূজা চেরি বলেন, এবার ঈদে ‘জ্বীন’ নিয়ে এতটা সাড়া পাব কল্পনাও করিনি। ঈদে অনেক সিনেমা মুক্তি পেয়েছে। তবে আমার অভিনীত ‘জ্বীন’ সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায়নি, শুধু মাল্টিপ্লেক্সেই মুক্তি পেয়েছে। প্রথম সপ্তাহে কম হলে মুক্তি পেয়েও দর্শকের পছন্দের শীর্ষে রয়েছে। মাল্টিপ্লেক্সে সিনেমাটি দর্শক দেখছে, সত্যিই মুগ্ধ হয়েছি। যতটা আশা করেছি তার চেয়ে বেশি সাড়া পাচ্ছি।

‘জ্বীন’ সিনেমাটি দর্শকদের পছন্দ হওয়ার কারণ জানিয়ে নায়িকা বলেন, প্রথমত এটা হরর মুভি। সিনেমায় মেকআপ ও ডাবিংয়ে সংলাপ দিয়ে সেই ভয়ের আবহ তৈরি করা হয়েছে। আর আমাদের দেশে এমন হরর সিনেমা হয়নি। জ্বীন-ভূত নিয়ে আমাদের নানা কল্পকাহিনী রয়েছে। ছোটবেলা থেকেই ভুতের গল্প শুনে বড় হয়েছি। তাই দর্শকদের আগ্রহ রয়েছে। তারা এতদিন হলিউডের হরর মুভি দেখতেন, এখন দেশের হরর সিনেমা দেখছেন। আমাদের এখানে প্রথম এমন হরর মুভি হওয়ায় কারণে আগ্রহ বেশি বলে মনে হয়।

সিনেমায় নিজের চরিত্রটি নিয়ে পূজা বলেন, ‘জ্বীন’ সিনেমায় সাধারণ এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। একটা সময় মেয়েটার ওপর জ্বীন ভর করে। তখন তার চেহারায় কিছুটা ভৌতিক ছাপ চলে আসে। যারা দেখেছেন প্রশংসা করছেন। সিনেমার শুটিংয়ের সময় অনেক কষ্ট করেছি। তার প্রতিদান এখন পাচ্ছি। প্রাচীরের ওপর দিয়ে খালি পায়ে হেঁটেছি, গভীর কুয়ায় নেমেছি চরিত্রের প্রয়োজনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here