Home প্রধান খবর কে হবেন শাকিব খানের ‘প্রিয়তমা’, শ্রাবন্তী নাকি মিম?

কে হবেন শাকিব খানের ‘প্রিয়তমা’, শ্রাবন্তী নাকি মিম?

0
207

ঈদের ছবি ‘লিডার: আমিই বাংলাদেশ’র সাফল্যর মধ্যেই ঘোষণা এলো নতুন ছবির। ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খান জানালেন, আগামী কোরবানির ঈদে আসছে তার নতুন ছবি ‘প্রিয়তমা’। যা পরিচালনা করবেন ‘সুলতানা বিবিয়ানা’র পরিচালক হিমেল আশরাফ।

ছবিটির প্রযোজক আরশাদ আদনান ‘প্রিয়তমা’র প্রযোজনা করছেন। তবে কে হচ্ছেন ছবিটির নায়িকা তা নিয়ে এখনো মুখ খুলছেন না কেউই। সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন, এতে নায়িকা হচ্ছেন বিদ্যা সিনহা সাহা মিম।

২০০৯ সালে শাকিব ও মিম জুটি হয়ে ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে অভিনয় করেন। তাদের সবশেষ ছবি ‘আমি নেতা হবো’ (২০১৮)। অন্যদিকে কলকাতার শ্রাবন্তী চ্যাটার্জির নাম শোনা যাচ্ছে। তিনি এর আগে শাকিবের সঙ্গে ‘শিকারি’ ও ‘ভাইজান এল রে’ ছবির কাজ করেছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে কলকাতার এক নায়িকাকে। তার সঙ্গে ইতোমধ্যে যে চুক্তি সম্পন্ন হয়েছে। ভিসা পেলেই তার নামটি সামনে আসবে।

সূত্রটি জানায়, এ নায়িকা এর আগে বাংলাদেশের কোনো তারকার সঙ্গে কাজ করেননি। বিষয়টি নির্মাতা হিমেল আশরাফ বলেন, ‘ছবিটি নিয়ে শাকিব ভাইয়ের অনেক দিনের পরিকল্পনা। অভিনয়শিল্পীদের নাম দ্রুতই জানাব।’

হিমেলের প্রথম চলচ্চিত্র ‘সুলতানা বিবিয়ানা’ ২০১৭ সালে মুক্তি পায়। ছয় বছর পর দ্বিতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে ‘প্রিয়তমা’। এর মধ্যে শাকিব খানের সঙ্গে ‘মায়া’ ও ‘রাজকুমার’ নামে দুটি ছবিতে যুক্ত হয়েছেন।

জানা যায়, শাকিব খান ‘প্রিয়তমা’র জন্য শুটিংয়ে অংশ নিচ্ছেন আগামী ৮ মে। প্রথম দিনের শুটিংয়ে শাকিব থাকবেন পুরান ঢাকায়। ঢাকার বাইরে সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবানে শুটিং হবে। টানা এক মাস শুটিং করবেন শাকিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here