Home আলোচিত সরকারি নির্দেশনা না মানায় নেটিজেনদের তোপের মুখে বুবলী

সরকারি নির্দেশনা না মানায় নেটিজেনদের তোপের মুখে বুবলী

0
212

পদ্মা সেতুতে দাঁড়িয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন ঢাকাই সিনেমার এই সময়ের ব্যস্ততম নায়িকা শবনম বুবলী।

শনিবার দুপুর ২টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন বুবলী। তাতে দেখা যায়, কালো পোশাকে পদ্মা সেতুর রেলিং ধরে পোজ দিয়েছেন তিনি। পাশেই দাঁড় করানো রয়েছে তার কালো একটি প্রাইভেট কার।

ছবিগুলোর ক্যাপশনে কিছু না লিখলেও শুধু ভালোবাসার ইমো দিয়েছেন নায়িকা। দুই ঘন্টার ব্যবধানে ৫০ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে ছবিগুলোতে। মন্তব্য পড়েছে সাড়ে ৩ হাজারেরও বেশি।

ছবিগুলো যে নেটিজেন্দের পছন্দ হয়েছে, মন্তব্যে তাদের অনেকেই তা প্রকাশ করেছেন। তবে সেই সঙ্গে সরকারি নির্দেশনা অমান্য করে সেতুতে দাঁড়িয়ে ছবি তোলায় তোপের মুখেও পড়েছেন নায়িকা। অনেকেই মন্তব্যের ঘরে আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

একজন নেটিজন লিখেছেন, ‘ছবি অনেক সুন্দর লাগছে। পদ্মা সেতুতে দাঁড়ানো নিষেধ। আইন অমান্যকারীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক।’

আরেকজন লিখেছেন, ‘প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, নিয়ম ভঙ্গ করার জন্য উনাকে আইনের আওতায় আনা হোক।’

অন্য একজন লিখেছেন, ‘প্রশাসন কি এদের চোখে দেখে না।’ আবার কেউ লিখেছেন, ‘এদের কেউ জরিমানা করে না?’ এমন অসংখ্য মন্তব্য করেছেন নেটিজেনরা।

উল্লেখ্য, পদ্মা সেতু পাড়ি দেয়ার সময় সেতুর ওপরে কোনো যানবাহন থামানো যাবে না এবং গাড়ি থেকে নেমে ছবি তোলা বা হাঁটাহাঁটি করা যাবে না; এমন বেশ কিছু নিয়ম করে গতবছর ২৩ জুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here