কালিয়াকৈরে জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে আলোচনা সভা

মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈর উপজেলা শাখার আলোচনা সভা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর বাজার ওসমান আলী মার্কেটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নূরে আলম সিদ্দিকী।

এই সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কালিয়াকৈর উপজেলা শাখার জাতীয় হিন্দু ও মহাজোটের সভাপতি চানমোহন রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিয়াকৈর উপজেলা শাখার জাতীয় হিন্দু ও মহাজোটের সাধারণ সম্পাদক অর্জুন সরকার।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কালিয়াকৈর ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা আরিফ হোসেন খোকন, উপজেলা শাখার জাতীয় হিন্দু ও মহাজোটের সহ-সভাপতি পরেশ চন্দ্র সরকার, রবীন্দ্রনাথ সিদ্ধাথ, প্রচার সম্পাদক রুপচান মন্ডল, অর্থ সম্পাদক সুজিত সাহা, নির্বাহী সদস্য ডাক্তার প্রণব কুমার, সুকুমার বিশ্বাস, গোলক বর্মনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *