ফরিদপুরে হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ মাহফিলে মানুষের ঢল

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের ঐতিহ্যবাহী মদীনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা এ ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন।

 

নগরকান্দা মদীনাতুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা কারামত আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশ বরেণ্য আলেমে দ্বীন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা।

 

আরো বয়ান করেন, শায়খুল হাদীস মুফতি ইসমাতুল্লাহ কাসেমী পীরসাহেব নগরকান্দা, ঢাকার দারুল হাবিব মাদ্রাসার মোহাদ্দিস মুফতি আঃ রব ফরিদী , দেলবাড়িয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা ওহিদুজ্জামান ।

 

ওয়াজ মাহফিল পরিচালনা করেন, নগরকান্দা মদীনাতুল উলুম মাদ্রাসার মোহাদ্দিস মুফতি ওয়ালিউল্লাহ।

 

নগরকান্দা মদীনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের বয়ান শোনার জন্য বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান রবিবার সন্ধ্যার আগেই নগরকান্দা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত মদীনতুল উলুম মাদ্রাসা চত্বরের বিশাল প্যান্ডেলে এসে সমবেত হয়। মাগরিবের নামাজের পর পরই সম্পূর্ণ প্যান্ডেল পরিপূর্ণ হয়ে যায়।

 

বিপুল সংখ্যক মুসল্লী প্যান্ডেলে জায়গা না পেয়ে আশেপাঁশের ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ওয়াজ শোনেন। রাত পৌনে ১২ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে ওয়াজ মাহফিল সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *