বাংলাদেশ তরিকত পরিষদের কমিটি গঠন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি) এর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে ঢাকার মীরপুর হযরত শাহ্ আলী বোগদাদি (রঃ) মাজার এলাকায় আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন খান্দানী দরবার শরীফের পীর শাহ সুফি আবুল বাশার খান্দানী। বাংলাদেশ তরিকত পরিষদের মহাসচিব ডাঃ শামসুল আলম চিশতির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা জাকির হোসাইন আল কাদরী ,শাহ সুফি আল্লামা আবু হানিফ নুরী, সৈয়দ আলী রেজা পাহলভী হায়দার, শাহ সুফি আবুল বাশার মাইজভান্ডারি, শাহ সুফি সৈয়দ জাফর সাদেক আল কাদরী, শাহ সুফি সৈয়দ মাজেদুল হক চাদপুরী, পীরজাদা আব্দুল আলীম অভি, আল কাদরী আল বৈরাবরী, শাহ আশেক মুর্শেদ ওয়াইছিসহ বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ।

পরে খন্দকার আবুল বাশার খান্দানী কে সভাপতি, ডাঃ শামসুল আলম চিশতিকে সাধারণ সম্পাদক ও পীরজাদা আব্দুল আলীম অভি, আল কাদরী আল বৈরাবরী কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি ও ১১সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *