নিজেদের রুচির পরিবর্তন করতে হবে: পূজা চেরী

চিত্রনায়িকা পূজা চেরীর ‘জ্বীন’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের আগ্রহের তালিকায়। কারণ, প্রচারণার ধরণ। গতানুগতিক ধারায় বাইরে এই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন আব্দুন নূর সজল ও জিয়াউল রোশান।

এই ঈদে নিজের অভিনীত সিনেমা ‘জ্বীন’ নিয়ে রুচির পরিবর্তনের পক্ষে কথা বলেছেন পূজা চেরী । গতানুগতিক গল্পের বাইরে অনেক কিছু উঠে এসেছে ভৌতিক আবহে নির্মিত এই ছবিতে।

এ প্রসঙ্গে পূজা বলেন, নিজেদের রুচির পরিবর্তন করতে হবে। অনেকটাই রুচির পরিবর্তন হচ্ছেও। দর্শক একঘেয়েমি কিছু পছন্দ করে না। আমরাও যদি গতানুগতিক সিনেমা দিয়েই চলি তা হলে আমাদের পরিবর্তন আসবে না।

তিনি আরও বলেন, এই যে দর্শকের রুচি। এই রুচি বদলের জন্য আমাদেরও ভূমিকা রাখতে হবে। নিজেদেরই রুচির পরিবর্তনটা করতে হবে। শুধু অ্যাকশন, মার মার-কাট কাট সিনেমা নয়। একটু অন্য ঘরানার সিনেমা দর্শকদের উপহার দিতে চাই।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *