গোপালপুরে এসএসসি শিক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল

মো. নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে হোম ল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) হোম ল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস মাঠে এ অনুষ্ঠান হয়।

উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মো. আশরাফুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসফিয়া সিরাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালপুর থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনসহ সকল শিক্ষার্থীসহ ও অন্যান্য ছাত্র ছাত্রী শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।

উল্লেখ্য, হোম লান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিবেন ২৫ জন শিক্ষার্থী।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *