অবশেষে টাঙ্গাইল ডিসি লেক থেকে অবৈধ মাটি বিক্রি বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি: বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর অবশেষে টাঙ্গাইল ডিসি লেক থেকে অবৈধভাবে মাটি বিক্রি বন্ধ হয়েছে। এর আগে প্রশাসনের হস্তক্ষেপে অবৈধভাবে টাঙ্গাইল ডিসি লেক থেকে শত শত ট্রাক মাটি অন্যত্র বিক্রি করেছে তুষার সরকার নামের এক ব্যক্তি। সোমবার দুপুর থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে মাটি ভরাটের নামে অন্যত্র বিক্রি করা হয়।

জানা যায়, ঈদের আগে থেকে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) খায়রুল ইসলামের হস্তক্ষেপে তুষার সরকার অন্যত্র মাটি বিক্রি করছে। জনসেবা চত্বরেও নামে লেক থেকে মাটি কাটা হলেও সোমবার দুপুর থেকে রাত ৮ পর্যন্ত এক ট্রাক মাটিও সেখানে ফেলা হয়নি। ছোট ট্রাক মাটি দুই হাজার টাকা এবং বড় ড্রাম ট্রাক সাড়ে তিন থেকে চার হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বুধবার সকালে লেকে গিয়ে দেখা, অবৈধভাবে মাটি কাটা ভেকু দুটি রাস্তার উপরে রাখা হয়েছে। শুকনো লেকে কোন ট্রাক বা ভেকু দেখা যায়নি।

স্থানীয় এলাকাবাসী কয়েক জন বলেন, যেভাবে ভেকু বসিয়ে মাটি কাটা হচ্ছে এতে সড়ক ও দক্ষিণ পাশে গাছ গুলো হুমকির মুখে পড়েছে। উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। নিউজের পর মধ্য রাত থেকে মাটি কাটা বন্ধ হয়েছে।

তুষার সরকার বলেন, সদর উপজেলার চারাবাড়ী, এলেঙ্গা, পৌলি, কালিহাতী, ভূঞাপুরসহ বিভিন্ন এলাকায় ভেকু চলে তাতে সমস্যা নাই। আর আমার টায় কি হবে। এ ব্যাপারে এনডিসি খায়রুলের সাথে কথা বলেন। মধ্য রাত থেকে মাটি কাটা বন্ধ আছে।

এনডিসি খায়রুল ইসলাম বলেন, জনসেবা চত্বরে মাটি ফেলার জন্য ভেকু বসানো হয়েছে। সেই মাটি যদি বাইরে বিক্রি করে তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *