টাঙ্গাইল ডিসি লেক থেকে অবৈধভাবে মাটি উত্তোলন

টাঙ্গাইল প্রতিনিধি: প্রশাসনের হস্তক্ষেপে অবৈধভাবে টাঙ্গাইল ডিসি লেক থেকে শত শত ট্রাক মাটি অন্যত্র বিক্রি করছে তুষার সরকার নামের এক ব্যক্তি। সোমবার দুপুর থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে মাটি ভরাটের নামে অন্যত্র বিক্রি করা হয়।

জানা যায়, ঈদের আগে থেকে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) খায়রুল ইসলামের হস্তক্ষেপে তুষার সরকার অন্যত্র মাটি বিক্রি করছে। জনসেবা চত্বরের নামে লেক থেকে মাটি কাটা হলেও সোমবার দুপুর থেকে রাত ৮ পর্যন্ত এক ট্রাক মাটিও সেখানে ফেলা হয়নি। রাত ৮ টার পর ৫/৬ ট্রাক মাটি সেখানে ফেলা হয়। ছোট এক ট্রাক মাটি এক হাজার টাকা এবং বড় ড্রাম ট্রাক আড়াই থেকে তিন হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।

একাধিক স্থানীয় এলাকাবাসী কয়েক জানান, যেভাবে ভেকু বসিয়ে মাটি কাটা হচ্ছে এতে সড়ক ও দক্ষিণ পাশের গাছ গুলো হুমকির মুখে পড়েছে। উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

নাম প্রকাশ না করার শর্তে এক ট্রাক চালক জানান, অন্য জায়গায় ভেকু দিয়ে মাটি কাটলে প্রশাসন জরিমানা করে। এখানে কে জরিমানা করবে। রক্ষক যখন বক্ষকের মতো দায়িত্ব পালন করছে।

তুষার সরকার বলেন, সদর উপজেলার চারাবাড়ী, এলেঙ্গা, পৌলি, কালিহাতী, ভূঞাপুরসহ বিভিন্ন এলাকায় ভেকু চলে তাতে সমস্যা নাই। আর আমার টায় কি হবে। এ ব্যাপারে এনডিসি খায়রুলের সাথে কথা বলেন।

এনডিসি খায়রুল ইসলাম জানান, জনসেবা চত্বরে মাটি ফেলার জন্য ভেকু বসানো হয়েছে। সেই মাটি যদি বাইরে বিক্রি করে তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *