মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিভা জনকল্যাণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ২০টি বিদ্যালয়ের ৯০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত রোববার (২৩এপ্রিল) দুপুরে উপজেলার আনাইতারা ইউনিয়নের শুকতা ১১৪ নং শাহাদৎ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়।
শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রতিভা জনকল্যাণ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. সামাদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আব্দুর রব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকৌশলী মো. মোকছেদুর রহমান, দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল’র (দুদক) পিপি এডভোকেট আহসান হাবীব, প্রকৌশলী মো. মিজানুর রহমান, সাংবাদিক শামছুল ইসলাম সহিদ প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ও ডাঃ রমজান আলী। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দরা।
এ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, যেসকল শিক্ষার্থী মেধাবী তবে পারিবারিকভাবে স্বচ্ছল নয় আমরা তাদের পাশে থেকে তাদের স্বপ্ন পূরণের জন্য এই সংগঠনের মাধ্যমে সহযোগিতার হাত বাঁড়িয়ে দিয়েছি। পাশাপাশি যারা এসএসসিতে জিপিএ-৫ পাবেন তাদের লেখাপড়ার জন্য সম্পূর্ণ খরচের ব্যবস্থাও করবে এই সংগঠন। এজন্য এমন মহৎ কাজে অনুপ্রেরণা জোগানোর জন্য এবং মেধাবীদের মেধা বিকাশ উন্মোচনের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে এসে সহযোগিতার হাত বাঁড়িয়ে দেয়ারও আহবান জানান তারা।
এসএইচ
