মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বাসাইল-সখিপুর-৮ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. জোয়াহেরুল ইসলাম।
বুধবার (১৯ এপ্রিল) সকালে বাসাইল উপজেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৩০০ পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন তিনি।
এই ঈদ উপহারের মধ্যে রয়েছে শাড়ি ও লুঙ্গি।
এ সময় বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, সিনিয়ার সহ সভাপতি একে আজাদ খানশুর, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহেল, বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএইচ
