Home আলোচিত নতুন গান নিয়ে আসছেন নগরবাউল জেমস

নতুন গান নিয়ে আসছেন নগরবাউল জেমস

0
181

বাংলাদেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জীবন্ত কিংবদন্তি মাহফুজ আনাম জেমস। গতবারের মতো এবারও রোজার ঈদের চাঁদরাতে নতুন গান নিয়ে হাজির হবেন নগরবাউল। গানটি মুক্তি পাবে ‘বসুন্ধরা ডিজিটাল’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে।

বসুন্ধরা ডিজিটাল তাদের ফেসবুকে গানের পোস্টার প্রকাশের মধ্য দিয়ে জানায়, চাঁদরাতে আবার নতুন গান নিয়ে আসছেন গুরু। তবে গানের নাম কী হবে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি তারা।

জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত বছরের রোজার ঈদের মতোই এবারের গানটি জেমসের ভক্তদের জন্য ঈদ উপহার। আগামী ১৭ এপ্রিল সংবাদ সম্মেলনে বাকি তথ্য জানানো হবে। আশা করি জেমসের ভক্তরা গানটি গ্রহণ করবেন।’

গেল বছর ঈদুল ফিতরের চাঁদরাতে সর্বশেষ প্রকাশ পেয়েছিল জেমসের মৌলিক গান। সে সময় বসুন্ধরা ডিজিটাল নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ‘আই লাভ ইউ’ শিরোনামে রিলিজ পায় তাঁর গানটি।

দেশে-বিদেশে খ্যাতিসম্পন্ন এই গায়ক তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন জেমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here