Home আলোচিত আইপিএলে মুস্তাফিজকে বসিয়ে রাখায় কড়া ভাষায় বললেন ওমর সানী

আইপিএলে মুস্তাফিজকে বসিয়ে রাখায় কড়া ভাষায় বললেন ওমর সানী

0
500

২০১৬ থেকেই আইপিএলের নিয়মিত মুখ মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালসের পর টাইগার পেসারের বর্তমান ঠিকানা দিল্লি ক্যাপিটালস। অবশ্য আগের আসরেও তিনি এই দলের হয়ে খেলেছেন। তবে এবার টানা তিন ম্যাচে হারলেও, দিল্লির একাদশে এখনও সুযোগ মেলেনি বাঁহাতি পেসারের।

গত ১ এপ্রিল বেশ তড়িঘড়ি করেই বাংলাদেশ থেকে বিশেষ চার্টার্ড বিমানে মুস্তাফিজকে উড়িয়ে নিয়েছিল দিল্লি। তখন সবাই ধারণ করেছিল, হয়তো সেদিন রাতেই লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দিল্লির একাদশে থাকবেন তিনি। তবে তাড়াহুড়ো করে নিয়ে যাওয়া মুস্তাফিজকে একাদশেই রাখেনি দিল্লি। ওই ম্যাচে ৫০ রানে হেরে যায় তারা।

মুস্তাফিজকে এমন উপেক্ষার কারণে ক্ষিপ্ত ঢালিউডের এক সময়কার জনপ্রিয় নায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় সামাজিকমাধ্যমে আলোচনা করতে দেখা যায় তাকে।

মুস্তাফিজকে দিল্লির একাদশে না রাখায় অন্য অনেক ভক্তের মতো তিনিও হতাশা চেপে রাখেননি। ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে (আইপিএল) বাঙালি ক্রিকেটারদের বসিয়ে রাখা নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

সোমবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ অভিনেতা লেখেন, ‘পৃথিবীর এক নম্বর ব্যাটসম্যান হন আর বোলার হন, কোনো লাভ নেই। আইপিএলে তোমাকে বসিয়ে রাখবে ৯০%। এটা ওদের অহংকার যে, বাঙালিদের আমরা বসিয়ে রাখছি। নিজের দল হারবে তারপরও আমাদের প্লেয়ার নামাবে না।’

তিনি আরও লেখেন, ‘আজকে থেকে তো আর খেলা দেখি না। সেই ইমরান খান, জাবেদ মিয়াঁদাদ, সুনীল গাভাস্কার, কাপিল দেব, অ্যালান বর্ডার, মার্শাল, লারা, শচীন টেন্ডুলকার, আরও অনেক। ক্ষুদ্র অভিজ্ঞতা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here