Home দেশের খবর ঢাকা আ.লীগের মনোনয়ন প্রত্যাশী নূরে আলম সিদ্দিকীর উদ্যােগে ইফতার

আ.লীগের মনোনয়ন প্রত্যাশী নূরে আলম সিদ্দিকীর উদ্যােগে ইফতার

0
255

মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নিবার্চনে গাজীপুর-১ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী নূরে আলম সিদ্দিকী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল ) সন্ধ্যায় কাশিমপুর থানার ভবানীপুর বটতলা এলাকায় নূরে আলম সিদ্দিকীর নিজস্ব কাযার্লয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারের পূর্ব মুহূর্তে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মনোনয়ন প্রত্যাশী নূরে আলম সিদ্দিকী, কালিয়াকৈর কাশিমপুর প্রেসক্লাবে সভাপতি আমজাদ হোসেন, চ্যানেল আইয়ের গাজীপুর জেলা প্রতিনিধি ফজলুল হক মোড়ল, একাত্তর টিভির গাজীপুর জেলা প্রতিনিধি ইকবাল হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টিভির গাজীপুর জেলা প্রতিনিধি আবুল হাসান, ২৪ফোর টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম খান, দীপ্ত টিভি জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here