কালিয়াকৈরে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি) প্রকল্পের আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক এসএম সোহরাব উদ্দিন।

এসময় আরও বক্তব্য রাখেন, গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম খান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম, উপজেলার শাখার (এনএটিপি) গ্রুপের সভাপতি মতিয়ার হোসেন প্রমুখ।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *