টাঙ্গাইলে স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্ত্রী

টাঙ্গাইলের ভূঞাপুরের ইবরাহীম খাঁ সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস), ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী মোন্নাফ আলী মুন্নার দুটি কিডনিই নষ্ট হয়ে যায়।

মুন্নার জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন তার স্ত্রী লাভলী বেগম। স্বামীকে নিজের একটি কিডনি দান করলেন তিনি।

ভূঞাপুর পৌরসভার সাবেক পৌর মেয়র ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত বলেন, ভারতের কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে গতকাল বৃহস্পতিবার মুন্নার কিডনি প্রতিস্থাপন করেন ডাক্তার প্রতিক দাস। সফলভাবে অস্ত্রপাচারের পর মুন্না ও তার স্ত্রী লাভলী বেগম সুস্থ রয়েছেন।

তিনি আরও জানান, মোন্নাফ আলীর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন যাবত তিনি কিডনিজনিত সমস্যা নিয়ে ভারতে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলে স্বামীর জীবনরক্ষায় স্ত্রী লাভলী বেগম তার একটি কিডনি দান করেন।

মুন্না ও তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *