Home দেশের খবর ঢাকা গোপালপুরের উন্নয়নের দায়িত্ব আমার: এমপি ছোট মনির

গোপালপুরের উন্নয়নের দায়িত্ব আমার: এমপি ছোট মনির

0
91

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সকল উন্নয়নের দ্বায়িত্ব আমার। আপনাদের কাছে শুধু আমার চাওয়া মানুষে-মানুষে ভালো আচরণ।

 

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পৌরশহরের চন্দবাড়ী দক্ষিণপাড়া জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধনের সময়, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির এ কথা বলেন।

 

এসময় উপস্থিতি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মির রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কে এম ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এএম রফিকুল ইসলাম, ধোপাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাই, খন্দকার আসাদুজ্জামানের স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান শিহাব, সাবেক কাউন্সিলর মো. কিতাব আলী, গোপালপুর অটো রিস্কা অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনউদ্দিন বাবু সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here