ঝালকাঠির নলছিটিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি শহরের যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমনকে দলীয় প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে নলছিটি উপজেলার শীতলপাড়া সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমন (৩৮) স্থানীয় আমজেদ হোসেনের ছেলে ও সাবেক মহিলা কাউন্সিলর শিউলি আক্তারের ছোট ভাই।

স্থানীয় সূত্র জানায়, নলছিটি হাসপাতাল সড়কের একটি চায়ের দোকানের সম্মুখে দাড়ানো অবস্থায় সুমনকে দলীয় প্রতিপক্ষরা হঠাৎ এলোপাথাড়ি কুপিয়ে মারাক্তক জখম করে পালিয়ে যায়। পথচারীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে নলছিটি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে মৃত্যুদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে নলছিটি থানা পুলিশ জানায়, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। হত্যাকারীদের আটক ও হত্যার কারণ জানতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হবে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *