শাকিব-বুবলীর মুখোমুখি অপু বিশ্বাস-জয়!

ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই জটিল হচ্ছে ঈদের সিনেমার হিসাব–নিকাশ। এক দিকে সীমিত হল, অপর দিকে প্রথম সারির একাধিক তারকার সিনেমা—সব মিলিয়ে মনে হচ্ছে, ঈদের সিনেমা নিয়ে তুমুল প্রতিযোগিতা হবে।

তবে আগে থেকেই জানা ছিলো ঢালিউড সুপারস্টার শাকিব খান ও বুবলীর ‘লিডার-আমিই বাংলাদেশ’ নামের ছবিটি ঈদে আসবে। ইতিমধ্যে খানিকটা প্রচার-প্রচারণাও শুরু হয়েছে। তবে আজ জানা গেলো অপু বিশ্বাসের ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি এবার ঈদেই আসছে।

বিষয়টি নিশ্চিত করে জয় চৌধুরী বলেন, এর আগে কয়েকবার সিনেমাটি মুক্তির কথা কথা থাকলেও বেশকিছু কারণে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। অবশেষে গত ৩১ মার্চ আমাদের ছবিটি সেন্সর পেয়েছে। সেই সঙ্গে অনেক প্রশংসা পেয়েছে। এরই মধ্যে হল বুকিংও শুরু হয়েছে। এছাড়া বাংলাদেশের বেশ কয়েকটি শিল্পকলা একাডেমিতে সিনেমাটি চালানো হবে।’

আরও পড়ুন-

শাকিব-বুবলীর মুখোমুখি অপু বিশ্বাস-জয়!

মধ্যরাতের বুবলীর স্ট্যাটাসের জবাব দিলেন শাকিব খান

তিনি আরও বলেন, ‘অপু বিশ্বাসের সঙ্গে এবার ঈদে আমার ছবি আসছে এটা আমার জন্য অনেক বড় একটি বিষয় ও বড় পাওয়া। এই ছবিতে দর্শকরা নতুন কিছু পাবে।’

‘প্রেম প্রীতির বন্ধন’ পরিচালনা করেছেন করছেন সোলায়মান আলী লেবু। অপু-জয় ছাড়াও প্রেম প্রীতির বন্ধনে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিনিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

এদিকে ঈদে শতাধিক হলে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা। বিষয়টি নিশ্চিত করে সিনেমার পরিবেশনা ব্যবস্থাপক এম এম মঞ্জুর রহমান বলেন, ঈদে লিডার আসবে কনফার্ম। এই সপ্তাহে সিনেমার টিজার এবং পরে গান মুক্তি দেওয়া হতে পারে।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং ‘আগুন’ দুটি সিনেমা ঈদে মুক্তির কথা ছিলো। কিন্তু নির্মাতা সূত্রে জানতে পেরেছি, ‘আগুন’ ঈদে মুক্তি পাবে না। সেই হিসেবে শাকিবের ঈদের একমাত্র সিনেমা হতে যাচ্ছে ‘লিডার’!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *