মির্জাপুরে নির্বাহী কর্মকর্তা হাফিজুরকে বিদায় সংবর্ধনা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় পৌরসদরের গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে মির্জাপুর সাংবাদিক সংস্থার পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেয়া হয়।

মির্জাপুর সাংবাদিক সংস্থার সভাপতি মো. মাজহারুল ইসলাম শিপলুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শেখ মো. আবু সালেহ মাসুদ করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. ফরিদুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) মোশারফ হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, মির্জাপুর বাজার সমিতির (সাবেক) সাধারণ সম্পাদক শহীদুল আলম রতন, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সুমন হক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস.এম মহসীন, উপজেলা প্রাথমিক শিক্ষক নেতা সহিনুর রহমান খান, মোতাহার হোসেন, আল মামুন খান, দেওয়ান মো. আজাদ রহমান, সেলিম আল মামুন, এ্যাডভোকেট সোহেল আহম্মেদ মল্লিক, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেনসহ সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, মির্জাপুর থানা মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মির্জাপুর সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন।

প্রসঙ্গত, রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৯ মার্চ’ মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানকে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *