Home ফিচার রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪৮ ইউনিট

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪৮ ইউনিট

0
167

রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরের দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৬টা ১০ মিনিটের দিকে বিভিন্ন ইউনিটকে সেখানে যাওয়ার অনুরোধ করে। এরপর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ফাইটারদের প্রথম ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পেয়ে আমাদের বিভিন্ন ইউনিটকে সেখানে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। এখন পর্যন্ত আমাদের ৪৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া একের পর এক ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here