Home জাতীয় ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োজনীয়, বাতিল করা যায় না: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োজনীয়, বাতিল করা যায় না: আইনমন্ত্রী

0
148

সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত প্রয়োজন। তাই এ আইন কোনো মতেই বাতিল করা যায় না। আজ রোববার বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার ক্রাইম প্রতিরোধ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা আইন। এই আইনকে কোনো মতেই বাতিল করা যায় না।

আইনের অপব্যবহার প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, সে বিষয়টা দেখা হচ্ছে।

এদিকে আজ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রথম আলোর সম্পাদকের জামিন ও তাঁদের একজন সাংবাদিক জেলে থাকার বিষয়ে আইজিপির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা—এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমি সাব-জুডিস ম্যাটারে (বিচারাধীন বিষয়) কোনো কারও সঙ্গে আলোচনা করি না। এটা আদালতের ব্যাপার, আদালত যে পদক্ষেপ নিবে সেটাই আমাদের মানতে হবে।’

আইজিপির সঙ্গে কী আলোচনা হয়েছে? এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আইজিপির সঙ্গে প্রতিনিয়ত মামলা-মোকদ্দমা নিয়ে আলোচনা হয়। মামলাগুলো যাতে আদালতে দ্রুত নিষ্পত্তি হয়, সেসব জটিলতা থাকে তা নিয়ে আলাপ-আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here