Home বিনোদন নতুন পরিচয়ে চিত্রনায়িকা ববি

নতুন পরিচয়ে চিত্রনায়িকা ববি

0
161

চিত্রনায়িকা ববি অভিনীত ‘পাপ’ এই ঈদে মুক্তি পাচ্ছে। এটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। ববির বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান।

সিনেমায় আরও অভিনয় করেছেন জাকিয়া মাহা মুন, আমান রেজা, আরিয়ানা জামান প্রমুখ।

এদিকে ‘পাপ’ সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও গীতিকার হিসেবে রয়েছেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ।

তিনি জানান, ‘পাপ এ ইয়ামিন হক ববিকে দেখা যাবে এসিস্ট্যান্ট কমিশনার শায়লা চরিত্রে। সিনেমাটি দেখে সেন্সর বোর্ডের সব সদস্য ভূয়সী প্রশংসা করেছেন। সিনেমাটি খুব ভালো হয়েছে। তাই ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

এদিকে প্রকাশিত পোস্টারে গম্ভীর মুখে ববির অ্যাকশনের একঝলক ভক্তদের মন জয় করে নিয়েছে। একই সঙ্গে হাতে বন্দুক নিয়ে গুলিবর্ষণ করার স্টাইলে দেখা গেছে ববিকে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর অনেকেই ববির প্রশংসা করছেন।.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here